যুদ্ধে হেরেছে নেটফ্লিক্স, লক্ষ্য ওয়াল স্ট্রিট জয়ের

২১ অক্টোবর, ২০২০ ১৬:৫৬  
অভ্যন্তরীণ পূর্বাভাস এবং বিশ্লেষকদের অনুমানকে হার মানিয়ে গত চার বছরের মধ্যে গেলো প্রান্তিকে সবচেয়ে কম গ্রাহক বেড়েছে নেটফ্লিক্সের। পূর্বাভাসের তুলনায় গ্রাহক সংযুক্ত হয়েছে ৩ লাখের কম। সংযুক্ত হয়েছে মাত্র ২ লাখ ২০ হাজার গ্রাহক। আর এই সংবাদ প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যে নেটফ্লিক্সের শেয়ারের পতন ঘটেছে ৬ শতাংশ। অবশ্য ত্রৈমাসিক এই ফলাফল দিয়ে নেটফ্লিক্সের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা উচিত নয় বলে দাবি করেছে নেটফ্লিক্স। বলেছে, এই তথ্যটি কোম্পানির শেয়ারহোল্ডারদের চিঠি থেকে তিনটি বাক্যে সংক্ষিপ্তভাবে সারসংক্ষেপ করা হয়েছে। নেটফ্লিক্স বলছে, “২০২০ সালের পুরো বছরের জন্য তাদের ভবিষ্যদ্বাণী ছিলো প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার প্রবৃদ্ধির। তাই এই প্রবৃদ্ধি আগের প্রত্যাশা থেকে ইতিবাচক হবে। আশা করা যায়, আগামী বছরগুলোতে নেটফ্লিক্সের এফসিএফ প্রোফাইলের উন্নতি অব্যাহত থাকবে। মুনাফা বৃদ্ধি এবং নেটফ্লিক্স অরিজিনালস রূপান্তরের মাধ্যমে নতুন নতুন পণ্যের উৎপাদনও বাড়ানো হবে।” বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এক চিঠিতে নেটফ্লিক্স আরো যোগ করেছে- “প্রান্তিক শেষে ব্যালেন্স শীটে ৮.৪ বিলিয়ন মার্কিন ডলার নগদ এবং ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সুবিধা (অনুত্তোলিত) রয়েছে। এতে প্রতিষ্ঠানের বাহ্যিক অর্থায়নের চাহিদা কমে যাচ্ছে। মূলতঃ নেটফ্লিক্স এখন আর নগদ অর্থ খরচ করছে না। প্রস্তুতি চলছে নতুন মিশনের”।